শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস এর মেধাবৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায়  প্রকল্পের অর্ন্তভূক্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৬ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) লফস কার্যালয়ে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোঃ জাহিদ হাসান রাসেল রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ মিশন একাডেমির সহকারী শিক্ষক মোঃ হামিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর  নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রাসেল রাসেল শিশু শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আরও অগ্রগামী হতে হবে উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে।সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমেন বিকল্প নাই।তিনি সকলকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান।
এসময় লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।