শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈদে ভিজিএফ চাল পাচ্ছেন লামায় প্রায় ২১ হাজার ৬শত পরিবার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর আওতায় বান্দরবানের লামা উপজেলায় চাল পাবেন প্রায় ২১ হাজার ৬শত ১৭ পরিবার। এবার প্রত্যেক (কার্ডধারী) পরিবার পাবেন ১০ কেজি চাল।
ইতোমধ্যে এ সংক্রান্ত উপ-বরাদ্দের চিঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সুফলভোগীদের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ১৮ হাজার ৫শত ১৭ জন এবং পৌরসভায় প্রায় ৩ হাজার  ১০০ জন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে গজালিয়া ইউনিয়নে ২৪০০, সদরে ১৮৬৬, ফাঁসিয়াখালীতে ৫০৫১, রুপসী পাড়া ২৩০০,ফাইতং ২৩০০,সরইতে ২৩০০ ও আজিজ নগর ২৩০০ জন এবং লামা পৌরসভাতে ৩১০০ পরিবার রয়েছেন।
এবারের ঈদে সুবিধাভোগীদের মাঝে ১৮৫.১৭০ মে. টন চাল এবং পৌরসভায় ৩১০০ পরিবারের সমপরিমাণ মে.টন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং ও লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল জানান, ৩ এপ্রিল লামা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে প্রায় ৩১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করার মাধ্যমে আমরা উদ্বোধন করেছি। এরপর থেকে ক্রমান্বয়ে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ করা হচ্ছে। এতে ট্যাগ অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছে।
আজ সকালে সরই ইউনিয়ন পরিষদেও দুস্থ ও দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোংসহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা।
পৃথকভাবে বিতরণ অনুষ্ঠানে আরও অংশ নেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন,পিআইও মোঃ মনিরুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান ক্রমান্বয়ে উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, ওমর ফারুক, নুরুল হোছাইন চৌধুরী, উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ সংশ্লিষ্ট অনেকেই।
 আগামী ২৮ এপ্রিলের আগেই এসব চাল বিতরণ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।