শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, নান্দাইল এর উদ্যোগে আজ (০৪ এপ্রিল ২০২৪) বিকাল ০৪ ঘটিকায় নান্দাইল বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ তার প্রতিষ্ঠালগ্ন থেকে গণসাংস্কৃতিক চিন্তাধারায় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এ সংগঠন স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক মৌলিক বিষয়াবলী, বাঙালী জাতির মহান  ইতিহাস সমুন্নত রাখা, বিভিন্ন বিষয়ে গণসচেতনা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে রাজপথের গণমঞ্চে নিরলসভাবে সরব রয়েছে। বক্তাগণ আরো বলেন, সুস্থ সমাজ ও প্রজন্ম তৈরিতে সুস্থধারার গণসংস্কৃতির কোন বিকল্প নেই। এ লক্ষ্যে গ্রামেগঞ্জে গণসাংস্কৃতিক ভাবধারা ছড়িয়ে দিতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা অর্জনের জন্য গণমানুষকে জাগিয়ে তুলতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য লালনের মাধ্যমে আমাদের জাতীয় স্বকীয়তাকে রক্ষা করতে হবে। নষ্টচিত্র নষ্ট মানসিকতা যেন কালোথাবা বিস্তার করতে না পারে সেজন্য প্রজন্মের মাঝে ইতিবাচক মানসিকতা গঠনের কর্মকান্ড ছড়িয়ে দিতে হবে। বর্জন করতে হবে বিজাতীয় অপসংস্কৃতি। রক্ষা করতে হবে আমাদের মাতৃভাষাকে যথাযথ প্রয়োগের মাধ্যমে।  এ লক্ষ্যে রাষ্ট্রযন্ত্র ও সচেতন নাগরিকদেরকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
সংগঠনের সভাপতি আব্দুল হান্নান আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ভাইস চেয়ার সারোয়ার জাহান জিটু, প্রভাসক মো: এনায়রত করিম ভূুঁইয়া, মো: মিজানুর রহমান ফকির, সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক ইলিয়াস উদ্দিন রঞ্জু ফকির, ওসমান ফারুক, জাকির হোসেন ভুঁইয়া, আজহারুল ইসলাম খোকন,  হাসনাত মাহমুদ তালহা, ইমতিয়াজ আহমেদ, সৈয়দ আরমান হোসেন ইমন প্রমূখ। আলোচনা সভা শেষে ইফতার আয়োজনের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।