শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে রাতের অন্ধকারে ফলন্ত আম গাছ কাটল দূর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার তিলনা বাজারপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন এর পুত্র আমিনুল ইসলাম (৪৬) এর ১০ বছর মেয়াদী লিজ নেয়া ৮ বিঘা সম্পত্তির উপর লাগানো তিন বছর বয়সের প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমিনুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সাপাহার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাগান মালিক আমিনুল ইসলাম বলেন, চেংকুড়ি গ্রামের মোজাম্মেল হকের কাছে থেকে ৩ বছর আগে ৮ বিঘা জমি প্রতি বিঘা ২৮ টাকা চুক্তিতে লিজ নিয়ে আম গাছগুলো নিরলস ভাবে পরিচর্যা করে আসছি। বর্তমানে এই বাগানের গাছগুলোতে আম আসতে শুরু করেছে। ঠিক এই সময়ে আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্য রাতের অন্ধকারে কে বা কাহারা প্রায় ৮০ টি ফলন্ত আম গাছ কেটে ফেলেছে। এর আগেও আমার বাগানের গাছ কেটে এবং একটি পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছে কে বা কাহারা জানি না। ঘটনাগুলো সুষ্টু তদন্ত করে আসল অপরাধী খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।