শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন ২০২৪ এর রংপুর মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ এপ্রিল) রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফি,দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক আব্দুর রশিদ, রংপুর টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন”বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে সৃজনশীল চিন্তা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে”। উল্লেখ্য, আগামি ২১ এপ্রিল বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।