শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

চ্যানেল টোয়েন্টিফোরের বরকতময় রমজান-অতিথি মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

চ্যানেল টোয়েন্টিফোরের ‘বরকতময় রমজান’-এ বৃহস্পতিবার অতিথি হিসেবে কথা বলবেন নতুনধারার রাজনীতিক ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী। ইসলামী বক্তা মাওলানা বায়েজীদ হোসাইন সালেহর পরিকল্পনা ও উপস্থাপনায় ২৪ রমজান, ৪ এপ্রিল বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রচারিতব্য ‘বরকতময় রমজান’-এ গণমাধ্যম ব্যক্তিত্ব মোমিন মেহেদী পবিত্র কোরআন ও হাদীস শরীফের আলোকে সমাজসেবা বিষয়ে আলোকপাত করবেন। উল্লেখ্য, মোমিন মেহেদী ১৯৯৫ সাল থেকে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা, সংগঠন ও সমাজসেবার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০০০ সালে শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন সাউন্ডবাংলা, ২০০৪ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোট, ২০০৭ সালে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সেভ দ্য রোড, ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইউনিটি এবং ২০১২ সালে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠা করেন। দৈনিক দক্ষিণাঞ্চল, সত্য সংবাদ, ইনকিলাব, যুগান্তর, সমকাল, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন দৈনিকে সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে তিনি ৩০ বছরের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালের আলোচিত উপন্যাস- ডিভোর্স, ভাষ্কর্য এপিঠ ওপিঠ(২০২২)সহ ৬৭ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে মোমিন মেহেদীর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।