ওসমানী নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপন অঞ্চলে প্রথম প্রতিষ্ঠিত কনফিডেন্স কোচিং সেন্টারের ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা এপ্রিল সোমবার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে এবং শিক্ষক মিহাদ হাসান ও রুজেল আহমেদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের ৭ম শ্রেণীর ছাত্র আমীম আহমদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত’র ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শামীম আহমেদ উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক মোবাশ্বির আহমদ রাজু, যুক্তরাজ্যে প্রবাসী ময়না মিয়া বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ,তরুণ রাজনীতিবিদ মাহবুব আহমদ রুমন,ব্যবসায়ী রিপন আহমদ,, রুমেল আহমদ সহ উপস্হিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের প্রাক্তন নতুন শিক্ষার্থীবৃন্দ পরিশেষে কোচিং সেন্টারের আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কনফিডেন্স কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে।ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।তারা আরো বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা তোমাদের শিক্ষার মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে হবে। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে গলমুকাপন এলাকার সম্মানিত অবিভাবকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ কম্প্রোমাইজ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান। অতঃপর শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার প্রস্তুতিমূলক পরামর্শ দেন ।পরিশেষে সকলের সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজিত ইফতার মাহফিলের সমাপ্তি হয়।