শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রক্তদান করি, অসহায়দের পাশে দাঁড়ায় এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন  “জাগরণ ব্লাড এন্ড ফাউন্ডেশন ” এর আয়োজনে মঙ্গলবার  বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ি মহাবিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আমির হামজা এর সভাপতিত্বে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম, উক্ত সংগঠনের মোহনপুর ইউনিয়নের সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক,  ইসলামিক ব্যাংক ঝাড়বাড়ি শাখার ম্যানেজার আব্দুল খালেক, পরিচালক কে এম সালাহউদ্দিন, শতগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল ইসলাম, ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য বুলু মিয়া সহ অনেকেই।

 

ইফতার মাহফিলের শুরুতে সংগঠনের সামাজিক ও মানবিক কাজ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ বছরের জন্য উক্ত ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের শতগ্রাম ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির  পরিচালক নাইম ইসলাম, সহ সভাপতি রহমত আলী,   সাধারণ সম্পাদক সোহাগ সরকার,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম (মোমিন) সহ স্থানীয় প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবী শুভাকাঙ্ক্ষী উপস্থিতে ইফতার সহ  দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।