শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পোষ্ট অফিসে অনিয়ম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
যশোরের অভয়নগর উপজেলার সাব পোষ্ট অফিস গুলোর কার্যক্রম এখন অনিয়মের আখড়ায় পরিনত হয়েছে যা দেখার কেউ নেই। উপজেলার নওয়াপাড়া পোষ্ট অফিসের নিয়ন্ত্রণে থাকা এসব সাব পোষ্ট অফিসের কার্যক্রম একেবারে নেই বললে চলে। যদিও পোষ্ট অফিসের জন্য সরকারি ভাবে বিভিন্ন সময় লাখ লাখ টাকা ব্যায় করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে পোষ্ট অফিসের উন্নতির জন্য ল্যাপটপ, কম্পিউটারসহ নানান সুযোগ সুবিধা বরাদ্দ থাকলেও সবকিছু এখন পোষ্ট অফিস থেকে হাওয়া হয়ে গেছে। সূত্রে জানা গেছে, পোষ্ট অফিসের জন্য  সরকারি ভাবে বরাদ্দকৃত অধিকাংশ মালামাল পোষ্ট মাস্টারদের যোগসাজশে বিক্রি করে খেয়ে ফেলেছে অথবা কোন কোন পোষ্ট মাষ্টার তার নিজ বাড়িতে নিজেদের কাজে ব্যবহার করছে। এমনই এক পোষ্ট অফিসের সন্ধান পাওয়া গেছে উপজেলার ভাঙ্গাগেট বাজারে অবস্থিত পোষ্ট অফিসের সাইনবোর্ড আছে কিন্তু কার্যক্রম নেই। ওই পোষ্ট অফিসের ঘরটিতে একটি সেলুনের দোকান বসানো হয়েছে। ফলে ওই পোষ্ট অফিস এখন মানুষের চুল দাড়ি কাটার স্থানে পরিনত হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই পোষ্ট অফিসের মাষ্টার আলামিন সরকারি ভাবে পোষ্ট অফিসের নামে বরাদ্দ কম্পিউটারসহ যাবতীয় জিনিসপত্র লোপাট করে বিক্রি করে আত্মসাৎ করেছেন। সূত্রে আরো জানা গেছে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড চলমান থাকা অবস্থায় এমন ন‍্যাক্কারজনক ঘটনা কোন বিবেকবান মানুষের মেনে নেওয়াটাও কষ্টকর। সরেজমিনে দেখা যায়, পোষ্ট অফিস ঘরে একজন সেলুনের কাজ করছে তার নাম জিঙ্গেস করলেই সে নাম বলতে রাজি হয়না এবং সে জানায় আমি কিছু বলবোনা আপনারা পোষ্ট মাষ্টারের সাথে কথা বলেন। এ ব্যাপারে ভাঙ্গাগেট পোষ্ট অফিসের মাষ্টার আলামিন বলেন, অফিস ঘর ভেঙ্গে গেছে, কম্পিউটারসহ অফিসের জিনিসপত্র ইমরান নামের এক ছেলের কাছে আছে, সে কি করেছে আমি বলতে পারবোনা। আমি এখন ব্যস্ত আছি আপনাদের সাথে কথা বলতে পারবোনা। এবিষয়ে নওয়াপাড়া পোস্ট অফিসের পোষ্ট মাষ্টার প্রদীপ সরকার বলেন, পোষ্ট অফিস আছে নিজস্ব কোন ভবন নেই,  অফিস ভাড়া নেওয়া সরকারি ভাবে কম্পিউটারসহ যাবতীয় সব মালামাল তো পোষ্ট অফিসে দেওয়া আছে তা কি হয়েছে বলতে পারবোনা, আমি নতুন আসছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।