শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের  কোন ছাড় দেয়া হবে না- পরিকল্পনামন্ত্রী   

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মার্চ, ২০২৪
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস পিএসসি) বলেছেন, নান্দাইল উপজেলায় সরকারী জায়গায় চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কোন প্রকার ছাড় দেয়া হবে না। সড়ক ও জনপথ বিভাগের জায়গা কিংবা সরকারী যে কোন জায়গা অবৈধ জায়গা দখলকারীদের হাত থেকে যথাসম্ভব দ্রুত উচ্ছেদ করতে হবে। কেউ বাধা দিলে সাথে সাথে তাদের নামে মামলা সহ গ্রেফতার করতে হবে। মন্ত্রী রোববার (৩১ মার্চ) নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রীর কণ্যা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ওয়াহিদা হোসেন রুপা, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, ইফতেখার মোমতাজ খোকন ও মোশারফ হোসেন কাজল। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সচিব মাননীয় পরিকল্পনামন্ত্রী পিএস আবদুল হামিদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান, সহ প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। পরে সিনিয়র ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় মন্ত্রী, গনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবাই মিলে মিশে নান্দাইলের উন্নয়নের আত্ম নিয়োগ করার আহবান জানান। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।