শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ছাত্র ছাত্রী প্রদর্শনী ক্লাস সবক ও পাগড়ি প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগরে ছাত্র ছাত্রী প্রদর্শনী ক্লাস সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন, ড.আজিজুল হক,হাফেজ মওলানা মুফতি হেলাল উদ্দিন ,বিশিষ্ট সমাজ সেবক মো. কারুজ্জামান।এসময় ১৩ মাসে কুরআনের হাফেজ হওয়ার দক্ষতা অর্জন করায় হাফেজ শফিকুল ইসলাম ও হাফেজ সাকিব আল মাসকে পীরসাহেব কেবলা নিজ হাতে পাগড়ি পরিয়ে দেন। এছাড়া ২০ জনকে কুরআন ও ৪ জনকে হেফজ প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।