শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
“স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে আসি রক্তদানে” এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন ” স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ” এর আয়োজনে বুধবার বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার রোভারের  সম্পাদক  সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম, রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মহানন্দ রায়, দিনাজপুর সরকারি কলেজের সিনিয়র রোভার মেট রাব্বি হোসেন সহ আরো অনেকেই।
ইফতার মাহফিলের আগে সংগঠনের সদস্যরা পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করে পরে সংগঠনের প্রায় দেড় শতাধিক সেচ্ছাসেবী সদস্য শুভাকাঙ্ক্ষী উপস্থিতে ইফতার সহ  দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক মুনতাহা আক্তার মুন,সহ-সভাপতি সুমন ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন হোসেন, সহ যুগ্ন সাধারণ সম্পাদক আরজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক আনার কলি, দপ্তর সম্পাদক আশিক ইকবাল, সহ দপ্তর সম্পাদক রাশেদ রায়হান, বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ওয়াবেদ ইসলাম, সহ- বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক অনিমেষ রায়,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন ইসলাম,বাল্যবিবাহ  বিষয়ক  সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুখি,মা ও শিশু বিষয়ক সম্পাদক লিপি আক্তার, সহ মা ও শিশু বিষয়ক সম্পাদক রিংকি আক্তার,কার্যকারী সদস্য রনি ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।