শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে পুরোদমে চলছে গম কাটা-মাড়াই! চাষিরা পাচ্ছে আশানুরুপ ফলন ও দাম

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মার্চ, ২০২৪

প্রকৃতিতে বয়ছে মৃদু শীতল হওয়া আর মিষ্টি রোদ। চৈত্র মাসের এমন আবহাওয়ায় নওগাঁর রাণীনগরে বেশ স্বস্তির সাথে গম কাটা-মাড়াই এর কাজ শুরু করেছে চাষিরা।

রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩৯০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ হেক্টর জমির গম কাটা হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ১৬ মন হারে ফলন পাচ্ছে গম চাষিরা। এ বছর উপজেলায় বারি গম ৩০, বারি ৩২, বারি ৩৩ জাতের গম চাষ করা হয়েছে। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি মন গম ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

রাণীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা হক বলেন, নওগাঁ জেলা ধান এর জন্য বিখ্যাত। এই জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। ধরতে গেলে একমুখি ফসলি এলাকা। তাই আমরা চাষিদের বাড়তি আয়ের লক্ষ্যে উদবুব্ধ করছি যে, ধান চাষের পাশাপাশি গম, আলু, সরিষা ও শাক-সবজি চাষের জন্য। কারণ বাজারে এসব ফসলের চাহিদা ও দাম সব সময়ই আশানুরুপ থাকে। চলতি মৌসুমে এ এলাকায় অল্প সংখ্যক চাষি গম চাষ করেছে। তারা ফলন ও দাম ভাল পাচ্ছে।

উপজেলা সদরের সিম্বা গ্রামের কৃষক ছোটবাবু ও কুদ্দুস ফকির ধান চাষের পাশাপাশি প্রতি বছরই গম চাষ করেন। এ বছর ছোটবাবু ১৭ কাঠা জমিতে গম চাষ করেছেন এবং কুদ্দুস ১০ কাটা জমিতে গম চাষ করে ভালো ফলন পেয়েছে। বাজারে গম বিক্রি করে বেশ লাভবান হয়েছে। গম চাষে তেমন খরচ হয় না। শুধু একবার সার ও বালাইনাশক প্রয়োগ করতে হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে গমের উৎপাদন ভালো হয়েছে বলে চাষিরা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।