শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মার্চ, ২০২৪
৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
 মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়। নাগরপুর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যথাক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও নাগরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন, কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষিকান্ত সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।