শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক  রাখার লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল  সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮ যশোর- ৪  আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন,  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ  জাহাঙ্গীর,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান,  অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এস এম আকিকুল ইসলাম, হাইওয়ে  থানার (ওসি)  মোহাম্মদ লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া, সিমেন্ট ও খাদ্য শষ্য সমিতির সভাপতি  গণি সরদার,সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক  মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল  আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচাসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নওয়াপাড়া বাজারের দ্রব্য  মূল্য নিয়ন্ত্রণে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তাগিদ দেন। তিনি বলেন, আগামী ঈদুল ফিতরের পরে বৃহত্তর  পরিষদ নিয়ে বাজার কমিটি নতুন ভাবে গঠন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।