শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল চৌরাস্তা বাজারে ৩ দিন ধরে গরুর গোশত বিক্রয় বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম চৌরাস্তা বাজারে গত ৩দিন ধরে সব ধরনের গরু/ছাগল জবাই করে গোশত বিক্রয় বন্ধ রেখেছে ২টি গোশতের দোকানদার। ভোক্তা গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সরজমিনে খোঁজখবর নিয়ে জানাযায়, প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর গোশত ৬৬৫ টাকা কেজি ধরে গোশত বিক্রি করলে তাদের ব্যবসায় ক্ষতি হবে, লাভ হবে না এই অজুহাতে বিগত ৩দিন ধরে গরুর গোশত বিক্রি বন্ধ রাখা হয়েছে। গোশত বিক্রেতা মোঃ ফারুক মিয়া, আব্দুল জব্বার ও আব্দুস সালাম জানান, গোশতের মূল্য ৭৫০ টাকার কম হলে তাদের পক্ষে গোশত বিক্রি করা সম্ভব নয়। ঘর ভাড়া, সরকারী খাজনা, বিদ্যুৎ বিল সহ লেবার খরচ দিয়ে দিন দিন তাদের মূল তহবিল নষ্ঠ হয়ে যাচ্ছে। গোশত ব্যবসায়ীরা নূন্যতম ৭৫০টাকা কেজি দরে গোশত বিক্রি করার জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন। এছাড়া সরকারী জায়গায় উপজেলা প্রশাসন থেকে স্থায়ী গোশতের দোকান নির্মাণ করে দেবার জন্য মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয় সহ উপজেলা প্রশাসনের নিকট জোরদাবী জানান। অপরদিকে পবিত্র মাহে রমজান মাসে বারুইগ্রাম চৌরাস্তা বাজারে গোশত বিক্রি বন্ধ করে দেওয়ায় ভোক্তা সাধারণ গোশত ক্রয় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিষয়টি জরুরীভাবে ফয়সালা করার জন্য নান্দাইল উপজেলা প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।