শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধ করতে হবে -এনামুল হক বাবুল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর থেকে চাপ কমাতে হবে, তাদেরকে যে হয়রানি করা হয় তা বন্ধ করতে হবে। হাসপাতালে রোগীরা এসে সঠিক সেবা পাবেনা, সেটা হবেনা। ডাক্তারদের নিয়ে নানা কথা আছে, সেগুলি থেকে বের হয়ে আসতে হবে। অযথা হয়রানি বন্ধ করে রোগীদের যে সকল টেষ্ট হাসপাতালে থাকার কথা সেগুলি যথাযথ ব্যবস্থা করতে হবে। সোমবার সকালে যশোরের অভয়নগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর-৪ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক বাবুল এসব কথা বলেন। সোমবার (২৫ মার্চ) সকালে হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি গ্রাম ডাক্তার আ: গফুর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।