শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বিয়ে করলেন তাপসী পান্নু, জানল না কাকপক্ষীও

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

তারকাদের বিয়ে মানেই বছরজুড়ে জল্পনা-কল্পনা। বিয়ে কোথায় হবে, কি কি হবে, পোশাক কে তৈরি করলেন সবকিছু থাকে খবরের শিরোনামে। হাজার চেষ্টা করলেও কোনো তারকাই বিশেষ করে বলিউড তারকারা নিজেদের বিয়ের খবর লুকাতে পারেন না। কিন্তু সেই অসাধ্যকে সাধ্য করে দেখালেন ‘ডানকি’ নায়িকা তাপসী পান্নু।

এক দশকের পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কিন্তু টেরও পেলো না কেউ। ঢাকঢোল তো দূরের কথা, তাপসীর বিয়ের খবর যেন জানল না কাকপক্ষীও।

দুই দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা। তাপসী পান্নু এখন মিসেস ম্যাথিয়াস বোয়ে। রঙের উৎসবের মধ্যেই প্রকাশ্যে এল তাপসীর বিয়ের খবর।

নিউজ-১৮র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে উদয়পুরে গাঁটছড়া বাঁধেন দক্ষিণের জনপ্রিয় এই নায়িকা। গত শনিবার বিয়ে হয়ে যায় তাঁদের। বুধবার থেকেই শুরু হয় প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান।

বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন আর বন্ধুরা। পাশাপাশি তাপসীর হাতে গোনা চলচ্চিত্রবন্ধু ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন বিয়েতে। উপস্থিত ছিলেন তাপসীর ‘দোবারা’ এবং ‘থাপ্পড়’-এর সহ-অভিনেতা পাভেল গুলাটি। পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে নিয়ে মুখ খুলছেন না তাপসী পান্নু। এখনো প্রকাশ্যে আসেনি বিয়ের ছবিও।

সংবাদমাধ্যমগুলো বলছে, রাজস্থানের উদয়পুরে গোপনীয়তা মেনে বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। কনে শিখ পরিবারের আর বর ক্যাথলিক। দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। শুরু থেকেই নিজেদের বিয়ে নিয়ে খুব রাখঢাক করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই তাপসীর বিয়ের খবর নিয়ে গুঞ্জন রটে সংবাদমাধ্যমে। বলা হয়, খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।

সামনে থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’তে দেখা যাবে তাপসীকে, যেখানে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।