শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আলোচিত কিশোর গ্যাং বেজী গ্রুপের প্রধান মাদক সম্রাট বুলেট গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং বেজী গ্রুপ এর প্রধান মাদক সম্রাট ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাহাত হোসেন বুলেট (৩২) কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। সে গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা গ্রামের মৃত. ইসমাইল হোসেন মন্টু মিয়ার ছেলে। গত রবিবার বিকালে এস আই আ. আলিম ,এস আই মো. মামুন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা সদরের বটতলা মোড়ে বাবুল মিয়ার দোকানের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা সুমন নামে অপর এক কিশোর পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানাযায়, মো. রাহাত হোসেন বুলেট সে দীর্ঘদিন ধরে গোপনে নাগরপুর উপজেলাসহ আশপাশ উপজেলায় ইয়াবাও গাজাঁসহ বিভিন্ন মাদক বিক্রি কওে আসছে। সে কিশোরদের দিয়ে বিভিন্ন উপজেলায় মাদকের নেটওয়ার্ক তৈরি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে এস আই আ. আলিম ,এস আই মো. মামুন মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা সদওে বটতলা মোড় বাবুল মিয়ার দোকানের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মো. রাহাত হোসেন বুলেট এর সাথে থাকা সুমন নামে এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজী গ্রুপের প্রধান মো. রাহাত হোসেন বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আ. আলিম ও এস আই মো. মামুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে মো. রাহাত হোসেন বুলেট প্রেরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।