শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নলিন বাজারে ভূমি অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪
টাঙ্গাইল জেলার গোপালপুর -ভুঞাপুর উপজেলার নলিন বাজারে জেলা প্রশাসক, টাঙ্গাইল কর্তৃক সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে সোমবার বেলা ১১টায় মানববন্ধন করেছে নলিন বাজারের ব্যবসায়ী এবং নলিন, শাখারিয়া ও জগৎপুরা গ্রামের হাজারো নারী ও পুরুষ। স্থাবর ভূমি মালিকগনের আয়োজনে মানববন্ধনে বক্তারা দাবি করেন, নলিন হাটের পশ্চিম পাশে যমুনা নদীর তীর ঘেষে সরকারের অধিগ্রহণ করা ভূমি রয়েছে। যা ইতিপূর্বে সড়ক ছিলো , যমুনা নদী ভাঙ্গনে সড়কটি বিলীন হলে নলিন হাটের মধ্যে সড়ক  বানিয়ে চলাচল শুরু হয়। এখন সেখানেই ভূমি অধিগ্রহণের চেষ্টা চলছে। হাটের মধ্যে সড়কের জন্য ভূমি অধিগ্রহণ করলে ঐতিহ্যবাহী বৃহত্তর হাটটি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও ভূমির মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই নতুন করে ভূমি অধিগ্রহণ না করে, পূর্বের অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণ করতে জেলা প্রশাসক ও সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা এই অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব,নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম খান সোমেশ ও সেক্রেটারি হাতেম আলী খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদ খান নাসির, সম্মানিত সদস্য আল শাহরিয়ার শাহাদত, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান তালুকদার, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।