শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বেজি গ্রুপের প্রধান বুলেট ১০০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে।
রবিবার(২৫ মার্চ) রাত ৮.৪৫ ঘটিকার সময়  নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগপুর থানার অফিসার
 ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশনায় এসআই আলিমের নেতৃত্বে এসআই মামুন,এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী বুলেটকে আটক করে পুলিশ।এ সময় বুলেটের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন,কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।