নওগাঁয় ৮কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সহ মহাসিন মুল্লিক (৪০) নামে একজনকে আটক করেছে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।রবিবার দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা।আটক মহাসিন মুল্লিক জেলার রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মুল্লিকের ছেলে। রবিবার রাতে নওগাঁ-১৬ বিজিবি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- রবিবার দুপুরে নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মহাসিন মুল্লিক পালানোর চেষ্টা করলে টহলরত সদস্যরা তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ৪ লাখ ১০ হজার টাকা। এছাড়াও একটি মোটরসাইকেল, ২টি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক মহাসিন মল্লিককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
নওগাাঁয় বিষ্ণু মূতির্ সহ একজনকে আটক করেছে বিজিবি
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪