শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ৭ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু, একই সঙ্গে দুইজনের জানাজা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর ৭ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৪ মার্চ) বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাত ৩.৩০টায়, নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে গোসল করানোর পরেই, স্ত্রী জহুরা বেগম (৮০) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে ষ্টোকজনিত কারণে মৃত্যুবরন করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ।
মরহুম আজগর আলীর নাতি মো. জূয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়েই চিকিৎসা করানো হয়েছে।   দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
বাদ যোহর জানাজা নামাজ শেষে, তাদেরকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।