যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীর কেবলা বীরমুক্তিযাদ্ধা খাজা রফিকুজ্জামান শাহ, এর পূর্বে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অভয়নগর ইমাম পরিষদের সাধারণ মাওলানা মাসুম বিল্লাহ, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া খাদ্যশস্য সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ জালাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, অভয়নগর থানা বিএনপি’র আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: লুৎফর রহমান সরদার, অভয়ণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্ত ডা. ওয়াহিদুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রশিদ, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মাসুদ পারভেজ, উপজেলা ক্রীড়া সঙ র সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আলহাজ্ব মিজানুর রহমান, বিপুল শেখ, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ আনিচুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক শাহ মুকিত জিলানী, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, আ’লীগের সদস্য নাসির হোসেন ফারাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ খালিদ মামুন, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ, আকিজ এসেনশিয়ালের ম্যানেজার জয়নাল আহমেদ, নওয়াপাড়া গ্রæপের কর্মকর্তা সাইফুল ইসলাম মোড়ল, সরকার গ্রুপের পরিচালক আবু সাইদ সরকার, মোশারফ ব্রাদার্সের কর্মকর্তা মনিরুজ্জামান মিন্টু প্রমুখ। এসময় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী, আলেম-উলামা, সমাজ সেবক, রাজনীতি বিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪