বান্দরবানের লামা উপজেলায় সংবাদ সম্মেলন তিনি বলেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ,আচ্ছালামুয়ালাইকুম, আদাব ও শুভেচ্ছা নিবেন। আমি মো.নাসির উদ্দিন সভাপতি হিসেবে জাতীয় শ্রমিকলীগর লামা উপজেলার দায়িত্ব পালন করছি। আমি আসন্ন লামা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিচ্ছি। আপনারা জানেন আমার বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ১৯৯১ সালে অবিভক্ত লামা ইউনিয়নের চেয়ারম্যান, ২০০১ সালে লামা পৌরসভার চেয়ারম্যান-মেয়র ও ২০০৯ সালে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আরো বলেন, আপনাদের দিক নির্দেশনা, পরামর্শ নিয়ে আমার ভাই মানুষের সমর্থন নিয়ে বারবার নির্বাচিত হয়ে এই এলাকার সার্বিক উন্নয়ন করেছেন। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে আপনাদের সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করেন। নিয়তির নির্মম পরিহাস তিনি ১৫ ফেব্রুয়ারি লামাবাসীকে কাঁদিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আমাদের পরিবার তথা লামাবাসী অভিভাবক শূন্য হয়ে পড়েন।
নাসির উদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনাদের পরামর্শ, দিক নির্দেশনা ও লামাবাসীর সমর্থনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে জনকল্যাণে ইনশাল্লাহ সকল দায়িত্ব পালন করবো। এই সময়ে আমি ন্যায়-নীতি, সততা, আদর্শ ও স্বচ্ছতা বজায় রাখবো। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে, আমার ভাই (মরহুম মোহাম্মদ ইসমাইল) এর অসম্পন্ন স্বপ্ন পূরনে কাজ করবো। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে যথাযথ ভূমিকা পালন করবো।
আসন্ন লামা উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এজন্য আপনাদের মাধ্যমে জনগনের কাছে একবার সুযোগ চাই। আমি মনে করি, বিগত দিনে আমার ভাইয়ের কাছে থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, আগামীতে আরও সফলভাবে জনসেবায় আমি দায়িত্ব পালন করতে পারবো। সংবাদ সম্মেলনের শেষে বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য অসীম সাহসী কন্যা দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলমন্ত্রে ও পার্বত্য বীর বান্দরবানের মাটি ও মানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আধুনিক বান্দরবানের রুপকার বীর বাহাদুর উশৈসিং এমপির পাশে থাকব।