শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ভুট্টা চাষ   

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় এবছর  ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে  স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় এই উপজেলার অধিকাংশই কৃষকেরা ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়ছে। ভুট্টার ভালো বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন ভুট্টা চাষীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মোহনপুর, মরিচা পলাশবাড়ি, মোহাম্মদপুর, নিজপাড়া, শতগ্রাম, শিবরামপুর,সুজালপুর, পাল্টাপুরসহ সব ইউনিয়নেই  ব্যাপক হারে ভুট্টা আবাদ হয়েছে এবং অধিকাংশ কৃষকেরা আগাম জাতের ভুট্টা চাষ করেছে তবে আগাম জাতের ভুট্টা  ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই তারা বিক্রি করতে পারবে। আর কিছু ভুট্টা পরিপক্ব ও বিক্রি উপযোগী হতে ৬০ থেকে ৭০ দিন সময় পার করতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এবছর উপজেলা জুড়ে, সর্বমোট ১২ হাজার ১৬২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরে ছিল ১১ হাজার ৯৫০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুট্টা চাষী এন্তাজুল ইসলাম বলেন, আমি প্রতি বছরের ন্যায় এ বছরেও আগাম   পাওনিয়ার ৩৩৫৫, পূর্নভবা ৩৫৫৫,কাবেরি-৫ জাতের  ৯ বিঘা  ভুট্টা চাষ করেছি কারণ আগাম ভুট্টার চাহিদা বেশি ও ভালো দামও পাওয়া যায় । আমার প্রতি বিঘায় ভুট্টা চাষে জমি তৈরী, সার, বীজ,শ্রমিকের মজুরি,সেচ সহ সর্বমোট ২৩ হাজার টাকা খরচ হয়েছে আশা করছি যদি দাম ভালো থাকে তাহলে প্রতি বিঘা ৬০-৭০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারব।
একই ইউনিয়নের ভুট্টা চাষী আমিনুল ইসলাম বলেন, আমি এ বছর প্রথম বারের মতো ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি গত বছরে ধান চাষ করেছিলাম তেমন লাভবান হতে পারি নাই তাই অধিক লাভের আশায় এ বছর ভুট্টা চাষ করেছি আবহাওয়া ভালো থাকায় ও কোন প্রকার রোগবালাই নেই আশা করছি ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অধিক লাভের আশায় বীরগঞ্জের জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টা চাষ। অধিকাংশ কৃষকেরা আগাম ভুট্টা চাষ করেছে কারণ আগাম ভুট্টা চাষে ফলন বেশি ও ভালো দামও থাকে তাই কৃষকেরা আগাম ভুট্টা চাষ সাবলম্বী হচ্ছে। আর ভুট্টা চাষে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।