শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

লাম বনবিভাগ কর্তৃক হাতিসহ এক মাহুতকে আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মার্চ, ২০২৪
বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়নের গহীন বনে হাতি দিয়ে গাছ টানার সময় পোষা হাতিসহ মাহুতকে (হাতির কেয়ারটেকার) আটক করেছে  বনবিভাগ।
শনিবার (২৩ মার্চ) সকাল ১১টার সময় ইউনিয়নের লেমুপালং মৌজার গহীনে শিল ঝিরি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে হাতিটি বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
সুত্রে জানা যায়, গত তিন-চার মাস ধরে শিল ঝিরির বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক বনের মূল্যবান নানা প্রজাতির গাছ কাটা চলছিল এবং সেসব গাছ ভাড়া করা হাতি দিয়ে টেনে খাল ও বিভিন্ন ঝিরিতে মজুদ রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, মজুদকৃত গাছগুলো পাচার করতে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে রাস্তা করা হয়। কোনো ধরণের অনুমোদন ছাড়া পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চৌধুরী পাড়ার মোরশেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
বন বিভাগ সূত্র জানায়, লেমুপালং মৌজায় হাতি দিয়ে প্রাকৃতিক বনের গাছ টানার খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা। শনিবার সকালে পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়রা ঝিরি এলাকায় গাছ টানা একটি পোষা হাতিসহ মাহুতকে আটক করে বন বিভাগকে সোপর্দ করে।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আরিফুল হক বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত হাতি ও মাহুতকে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা গাছগুলোর ঘনফুট পরিমাপের কাজ চলছে। অবৈধভাবে হাতি দিয়ে গাছ টানা কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
এ কাজে সহায়তা ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌধুরীসহ সদর রেঞ্জ কর্মকর্তা একে আতা এলাহী,ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম সহ সংশ্লিষ্ট অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।