শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মার্চ, ২০২৪
টাংগাইলের নাগরপুরে ইমাম ও খতিবদের  সাথে মতবিনিময়  করেছেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শনিবার( ২৩ মার্চ)নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় মাহে রমজান উপলক্ষে এ মতবিনিময়  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি  মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান, নাগরপুর উপজেলা ইমাম সমিতি সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,  উপজেলা যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭২৫ জন ইমাম ও খতিবদের  মাঝে নগদ অর্থ  ও প্রদান করেন। দোয়া ও মোনাজাত করেন আঃমালেক মিয়া উপস্থিত ইমাম সমিতির সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।