শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে স্বাক্ষর ছাড়াই নিকাহ রেজিস্টার! থানায় মামলা আটক-১

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্বাক্ষর ছাড়াই নিকাহ রেজিস্টার ব্যবহার করে বিয়ে পড়ানোর অভিযোগে নওগাঁর রাণীনগরে আব্দুস সালাম নামে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাশিমপুর-মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আল হেলাল প্রাং বাদী হয়ে রাণীনগর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে আব্দুস সালামকে আটক করে আদালতে প্রেরণ করেছে রাণীনগর থানা পুলিশ। আব্দুস সালাম উপজেলার ভবানীপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী কছরতুল্লাহ’র ছেলে।

মামলার বাদি আল হেলাল জানান, বৃহস্পতিবার রাতে আব্দুস সালাম উপজেলার চককুজাইল গ্রামে স্বাক্ষর বিহীন নিকাহ রেজিস্টারের মাধ্যমে নিকাহ সম্পন্ন করতেছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ইম্মে তাবাসসুম স্যার আমাকে নিয়ে সেখানে যান। সেখানে গিয়ে দেখতে পাই আব্দুস সালামের নিকট রক্ষিত নিকাহ রেজিস্টারে দীর্ঘদিন যাবত যতগুলো বিবাহ সম্পন্ন করা হয়েছে তার কোনটিতেই নিকাহ রেজিস্টারে স্বাক্ষর নেই। আবার কোনটিতে কন্যার বিবাহকালীন বয়সের ঘর ফাঁকা রয়েছে, স্বাক্ষর ঘরে ঘোষামাজা রয়েছে। স্বাক্ষর ছাড়াই নিকাহ রেজিস্টারের মাধ্যমে আব্দুস সালাম প্রায়ই মানুষকে ধোকা দিয়ে বিবাহের কাজ সম্পর্ন্ন করে আসছিলেন। তাই ইউএনও স্যারের নির্দেশে আমি তার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, প্রতারণার অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।