শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে অধিগ্রহণকৃত জমি ইপিজেড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগরে রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প এর অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে- জমি দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে। শনিবার ২২ মার্চ সকাল ১১ টায় উপজেলার  বালিয়াডাঙ্গা গ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেপজার যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, স্থানীয় প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ।

হস্তান্তরযোগ্য জমি মাগুরা মৌজায় ১.২৯০ একর, রাজাপুর মৌজায় ৯০.৬৮৫ একর, প্রেমবাগ মৌজায় ১৭৫.০৮২ একর, চেঙ্গুটিয়া মৌজায় ২৬.৭৮ একর,আরাজি বাহিরঘাটমৌজায় ৯৭.৬৯৭ একর,বালিয়াডাঙ্গা মৌজায় ১০৯.৭৭২ একর,মহাকালমৌজায় ১.৪৫০ একর,আমডাঙ্গা মৌজায় ০.১৫০ একর। মোট জমির পরিমাণ ৫০২.৯০৬ একর।যার প্রাক্কলিত মূল্য ২৬৬ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার, ৫’শ ৩১ টাকা ৯৮ পয়সা মাত্র।এসময় স্থানীয় জমির মালিকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য জেলা প্রশসকের নিকট দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।