শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় স্বপ্ন স্বার্থক মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় অফিস উদ্ভোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
প্রবাসীদের উদ্দোগে প্রতিষ্টিত সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান স্বপ্ন স্বার্থক মানবিক ফাউন্ডেশন এর অফিস উদ্ভোধন হয়েছে।
 আজ ২২ শে মার্চ ১১ ই রমাজান সকাল ১০ টায় শহরের মেহেদীবাগে এই অফিস উদ্বোধন করা হয়। স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, তানভীর আহমেদ সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরিফুল ইসলাম খান বাবু, ওয়ার্ড কাউন্সিলর,শেখ শফিক উদ দৌলা সাগর,স্বপ্ন সার্থক  মানবিক ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ আলতাফ হোসেন, সদস্য সচিব কবিতা খাতুন সহ অত্র প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীগণ। অনুষ্ঠানে বক্তাদের মাঝে প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, স্বপ্ন সার্থক নামটি খুব সুন্দর। নামটির ভেতর বিশ্লেষণ করলে বোঝা যায় যে মানুষের স্বপ্ন নিয়েই কাজ করছে এই সংগঠন। মানুষের স্বপ্নকে সার্থক করে জীবনমুখী ও কল্যানমুখী সকল কাজে সফলতার সাথে এগিয়ে যাবে এই সংগঠন।এসময় হাফেজদের মাঝে পবিত্র  কোরআন শরীফ বিতরণ,  প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার  প্রদান করা ও অসহায় ও দুস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। স্বপ্ন সার্থক মানবিক  ফাউন্ডেশন এর উত্তরোত্তর সফলতা কামনা করেন নেতৃবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ৫০ জন অসহায় দুস্থদের মাঝে ইফতারি সমগ্রী বিতরণ করা হলেও  পরবর্তীতে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে জানান সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।