শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খান উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য রাখেন।
এসময় উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, প্রেসক্লাবের সদস্য আহমেদ রাসেল, মাসুদ রানা, জাহাঙ্গীর বিন জাফর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,  দপ্তর সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সদস্য শরিফুজ্জামান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।