শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে টমটমের ধাক্কায় একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মার্চ, ২০২৪

নওগাঁর রাণীনগরে টমটম গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিন সকাল আনুমানিক ১১টায় রাণীনগর হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার বোয়ালীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

রাণীনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন বলেন, জাহাঙ্গীর আলম হাসপাতাল গেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারীচালিত একটি টমটম তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা তাকে হাসপাতালের ভেতরে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, টমটমের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।