শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জের উৎপাদিত আলু রপ্তানি হচ্ছে বিদেশে  

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মার্চ, ২০২৪
বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। দেশের প্রায়  বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভাবে কৃষকেরা আলুু চাষ করে থাকে। ধান ও অন্যান্য ফসলের চেয়ে আলু চাষে লাভ বেশি হওয়ায় অধিকাংশ কৃষক বিভিন্ন জাতের আলু চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। তবে আলু চাষে কৃষকদের  বিভিন্ন প্রেক্ষাপটে নানান সমস্যা মোকাবেলা করতে হয় কারণ বর্তমান বাজারে কীটনাশক, সার,বীজ সহ অন্যান্য  জিনিসপত্রের দাম বেশি এবং দিনের পর দিন দাম বাড়তে থাকায় আলু চাষে খরচ বৃদ্ধি পাচ্ছে।
তারই ধারাবাহিকতায় এবছর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়ে অধিক পরিমাণের আলু চাষ হয়েছে এবং আলুর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এই অঞ্চলের অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে এই এলাকার আলু চাষীদের ভাগ্য খুলে গেছে কারণ তাদের চাষকৃত আলু দেশের গণ্ডি পেরিয়ে মালেশিয়া সহ অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে। এতে করে আলুর ব্যাপক চাহিদা ও ভালো দামে আলু চাষীরা আলু বিক্রি করেছে।
 উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলু চাষী ওমর ফারুক বলেন, আমি এবছর ১১ বিঘা সানসাইন ও কুমরিকা  জাতের আলু চাষ করেছি । আলু চাষে এ বছর আমার প্রায় সাড়ে ৬ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং আলু বিক্রি করেছি ১১ লক্ষ টাকার মতো। তবে বৈরী আবহাওয়ায় গতবারের থেকে আলুতে স্প্রে, কীটনাশক, বেশি প্রয়োগ করতে হয়েছে তাই খরচ একটু বেশি হয়েছে। তারপর  এবছর আমাদের এলাকায় হতে আলু বিদেশে যাওয়ায় আলুর ব্যাপক চাহিদা ও ভালো দামে বিক্রি করতে পেরেছি ফলে লাভ হয়েছে পর্যাপ্ত।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোট ৯৫৬২ হেক্টর জমিতে আলুুচাষ হয়েছে। গত বছর ছিল ৯৫৬০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশী অর্জিত হয়েছে এবং উপজেলায় ব্যাপক হারে আলু চাষ হয়েছে এবং দাম ভালো থাকায় লাভবান হচ্ছে আলু চাষীরা।
বিশেষ করে এ বছর উপজেলায়  আলুবাড়ী নামক রপ্তানিকারক  প্রতিষ্ঠান মালয়েশিয়া সহ অন্যান্য দেশে আলু রপ্তানি করছে এবং প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি  (২৭- ২৮) টাকা কেজি দরে আলু ক্রয় করে প্রক্রিয়াজাত এর মাধ্যমে বিভিন্ন দেশে আলু  রপ্তানি করছে। এখন প্রর্যন্ত এই উপজেলা হতে ২৪৩ মেট্রিক টন  আলুর বিদেশে রপ্তানি হয়েছে তার মধ্যে সানসাইন, কুমরিকা জাতের আলু অন্যতম।  আলুর রপ্তানিতে কৃষকরা বাড়তি দাম পাচ্ছে এবং আলুর চাহিদা ব্যাপক হারের বৃদ্ধি পাচ্ছে কৃষকরা আলু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে আর  আলু চাষীদের সার্বিক বিষয়ে পরামর্শ প্রদানে কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।