শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

জামিনে মুক্ত সিসিকের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মার্চ, ২০২৪
সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় অভিযুক্ত সিসিকের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাউন্সিলর নিপু। কারা ফটকে তাকে বরণ করতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর ঘনিষ্টসূত্র জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নয়। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলায় নিপু-কে জড়িয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে মহানগর দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ওইদিন উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।