শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাটোরে বিএসটিআইয়ের অভিযান : মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
নাটোরে মান সনদ না থাকায় দুই বেকারীকে মামলা দায়ের সহ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯ মার্চ (মঙ্গলবার) নাটোর জেলার সদর উপজেলায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য বিস্কুট, কেক, ব্রেড ও চানাচুর উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভাটদাড়া এলাকার মেসার্স আরাফ বেকারী কে ১০ হাজার টাকা এবং কেশবপুর এলাকার মেসার্স নাটোর বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়
ভ্রাম্যমাণ আদালতটি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির উদ্দিন।এছাড়া সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো: আমিনুল ইসলাম।
জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।