শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবিকে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে কাজ করার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ দারা এমপি।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিআরডিবির সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে।বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ছিল সমবায়ের মাধ্যমে সমন্নিতভাবে পল্লী উন্নয়ন করা।এই লক্ষ্যকে সামনে রেখেই পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ সরকারের অন্যতম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ পল্লী গড়ে তোলা।
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিআরডিবি কৃষিতে উন্নত বীজ সরবরাহ ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যম কৃষি উৎপাদনে অসাধারণ ভূমিকা রেখেছে।এ বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ।এই বিশাল সাফল্যের নেপথ্যেও রয়েছে বিআরডিবি’র অনন্য অবদান।
বিআরডিবির কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা ও নিষ্ঠার সাথে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে।গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে।স্মার্ট পল্লী গঠনে দরকার স্মার্ট কর্মকর্তা।পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বিআরডিবির মহাপরিচালক আ:গাফফার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ সহ বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।