শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন(এনএসএফ)এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই মার্চ) বিকাল বেলা মামুদনগর মারকাজুল হুদা কওমি মাদ্রাসায়  ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাজিদুল ইসলাম এর তত্ত্বাবধান ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ, মোঃ এনামুল হক, মোঃ শফিকুর রহমান,প্রভাষক কামরুন নাহার লাইলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 এনএসএফ এ-র  পরিচালক সাজিদুল ইসলাম জানান, আমার পরিশ্রম তখনই সার্থক হবে, যখন আমাদের এই সংগঠনটি প্রত্যেকটি ভালো কাজের সাক্ষী হয়ে থাকবে।সমাজের বৃত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য-এ ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রসহ প্রায় দেড় শতাধিক মুসল্লী অংশগ্রহন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।