শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তারাবিহ নামাজ শেষে ফেরার পথে নিজ বাড়ির সামনেই তাকে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবার সদস্যদের সাথে কথা বলে জানা যায়, কয়েকজন যুবক ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাহিরে যাওয়ার পর পরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।