শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নস্থ সিকদারপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

জানা যায়, একই এলাকার মৃত ইসহাক মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৬০) নামের বয়োজ্যেষ্ঠ এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হোসেনের বাড়িতে গায়ে হলুদের বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন’র কাজ করতে আসা শ্রমিকের একজন দেখতে পান আবুল কালাম আজাদ এক শিশুকে নিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের পেছনে নিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় শিশুকে নিয়ে যাওয়াটা সন্দেহজনক হলে ওই শ্রমিক সহ আরও দু’জন ঘটনার সত্যতা পান। পরে এলাকাবাসী জড়ো হলে এক পর্যায়ে সুযোগ পেলে কালাম সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানলে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনার প্রায় ১০দিন পর ১৭ ফেব্রুয়ারি শনিবার স্থানীয়রা অভিযুক্ত আবুল কালাম আজাদে’র সর্বোচ্চ শাস্তি-ফাঁসি অথবা, যাবজ্জীবন জেল দাবী জানিয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।