শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাগমারায় সমাজকল্যাণ মন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মার্চ, ২০২৪
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা: দিপু মনি এমপির রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় আগমন উপলক্ষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর এর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ ও গভর্নর বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন ও বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মো: মাহাবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার প্রাং, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সত্যজিৎ রায় তোতা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর এরশাদ আলী, কাউন্সিলর কার্তিক শাহা, কাউন্সিলর মিন্টু পিয়াদা, কাউন্সিলর সমসের প্রাং, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কোরবান খাঁ, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, তাহেরপুর পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু, ছাত্রলীগ নেতা জাহিদুল খান শোভন সহ তাহেরপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।