শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় ঘূর্ণিঝড়ে এক পরিবার বাড়িঘর ভূস্মিভূত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মার্চ, ২০২৪

গত শুক্রবার রাতে যশোরের শার্শা উপজেলায় আকস্মিক ভাবে ঘূর্ণিঝড়ে আঘাত হানে।এতে আলমগীর(৪৮)নামের এক ব্যক্তির বাড়ি ভূস্মিভূত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আলমগীর ও তার স্ত্রী আদরী খাতুন।ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়ার টেংরা গ্রামে।

প্রতিবেশিরা জানান,গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড়ে আলমগীরের দোচালা টালির ছাউনী ও টিনের বেড়া যুক্ত ঘর ভেঙ্গে পড়ে।এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়।তারা আরো বলেন,এই হতদরিদ্র পরিবারের পাশে যদি সমাজের বিত্তবানেরা এগিয়ে এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে পরিবারটি উপকৃত হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,পরিবারটির রান্না করে খাওয়ার মত কোন হাড়ি পাতিল ও  নেই।এখন তারা অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে মানবতর জীবন যাপন করছে।

টেংরা গ্রামের ইউপি সদস্য বলেন,আলমগীর অত্যান্ত গরীব মানুষ দিনয়ানা দিন খাওয়া।এই মুহুর্তে তার ঘর মেরামত করার মত কোন সামর্থ নেই।তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আকুল আবেদন তিনি যেন সরেজমিনে এসে এই পরিবারটির পাশে দাঁড়িয়ে একটু খোঁজ খবর নেন।তিনি পরিবারটিকে দেখতে আসলে টেংরা গ্রামবাসি খুব খুশি হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।