শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষির্কী উপলক্ষ্যে প্রতিকৃতিতে স্মারক-৭১ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুস্পাস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো.আনিছুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।