শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মার্চ, ২০২৪
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” এ স্লোগানকে ধারণ করে বান্দরবানের লামায় নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার ( ১৭ মার্চ) ভোর হতে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। লামা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে লামার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু ম্যুরালে। সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবার অংশগ্রহনে লামা পৌর শহরে বর্নাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, সহকারি কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম।
আরও দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম
শেখ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাঈনুদ্দীন মোর্শেদ,শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস,উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ,পিআইও মোঃ মনিরুল ইসলাম,তথ্য অফিসার মোঃ রুকনুজ্জামান,ইউপি চেয়ারম্যান চাছিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, বন রেঞ্জ অফিসার একে আতা এলাহী, উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, দুই সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক ও সাংবাদিকসহ অনেকেই।
এতে লামা উপজেলা পরিষদের সিএটু মোঃ কামরুল হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান, ৮ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বুজরা সাফা। এছাড়া তৃণমূল পর্যায়েও বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে না কর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।