শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে মাসব্যাপী ইফতার বিতরণ করছে “পুলেরঘাট সমাজ‌সেবা ফাউন্ডেশন”

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মার্চ, ২০২৪
কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী পথচারী রোজাদার অসহায় হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে “পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এতে আর্থিকভাবে সহায়তা করছেন পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন এর দাতা সদস্যবৃন্দ।
গত শনিবার (১৬ মার্চ, ২০২৪ইং) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন ছোট আজলদী বাজারে অসহায় সাধারণ মানুষের মাঝে ৫ম রমযানের ইফতার বিতরণ করা হয়। “খেটে খাওয়া রোজাদার, পথে পাবে ইফতার” এই স্লোগানে ইফতার বিতরণ করছে সংগঠনটি।
স্থানীয় পথচারীরা জানায়, ইফতারের প্যাকেট পেয়ে আমরা খুবই খুশি। পুলেরঘাট সমাজ‌সেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের সভাপতি দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া, সহ-সভাপতি সাংবাদিক মোঃ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি হাকিম রফিকুল ইসলাম, এছাড়াও সংগঠনের সদস্য মোঃ নুরুল আমিন নুরুল্লাহ, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ রাজু আহমেদ রাজু সহ‌ প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া বলেন, আমরা কয়েকজন সদস্য ২০২৩ সাল থেকে প্রতি রমযানে এই আয়োজন করে থাকি। আমাদের লক্ষ্য আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে ইফতার বিতরণের মাধ্যমে মনে বেশ প্রশান্তি পাই, তাই আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি।
পুরো রমজান মাস জুড়ে কিশোরগঞ্জ,  পাকুন্দিয়া, পুলেরঘাট এর আশেপাশে  ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এই কার্যক্রমে যদি স্বেচ্ছায় কেউ অংশ গ্রহণ করে তাহলে করতে পারবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।