শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাবির সাবেক উপাচার্যকে দেখতে গেলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মার্চ, ২০২৪
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি ১৬ মার্চ (শনিবার) বিকেলে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট  শিক্ষাবিদ ও কূটনীতিক এম. সাইদুর রহমান খানকে রাজশাহী নগরীর উপকন্ঠে রাবি শিক্ষকদের ব্যক্তিগত আবাসিক এলাকা বিহাসে তার নিজ বাসভবনে  দেখতে যান।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর সাথে  কিছুক্ষণ অবস্থান করে তাঁর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।তাঁর পরিবারের সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন৷
উল্লেখ্য,১৯৯৭-৯৯ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ১৯৯৯-২০০১ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।এছাড়াও ২০০৯-২০১২ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে।এতে প্যারিসে বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।