শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাইবার মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ কারাগারে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মার্চ, ২০২৪
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক  সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন না’মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫ মার্চ) জরুরী সভা করে পেশাগত নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রায় ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ এবং দৈনিক সিলেট বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদ এর বিরুদ্ধে শাহবাজপুর চা বাগানে ব্যবস্থাপক সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ সাংবাদিক মশাহিদ আহমদ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না’মন্জুর করে সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মুক্ত গণমাধ্যম ব্যতিরেকে জনগণের মুক্তি অসম্ভব। সাংবাদিক মশাহিদ আহমেদ দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে কাজ করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বরাবর আপোষহীন ছিলেন। এই রকম পেশাদার সাংবাদিকের হাতে ‘হাত কড়া’ মানে সাধারণ জনগণের কণ্ঠরোধ করা। তাই অনতিবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমেদ এর  মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এর প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংগঠন, মৌলভীবাজার জেলা কমিটি যৌথভাবে আগামীকাল শনিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।