শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আধিপত্য বিস্তার ও ক্ষমতার পালাবদলে খুন হয় যুবলীগ নেতা মুরাদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন করেছে যশোর জেলা ও অভয়নগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর খ সার্কেল এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র কুমার দাস। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উম্মোচন করতে এক মাস সময় লেগেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়।

ঘটনার তদন্তের ভিত্তিতে  পুলিশের একটি চৌকস টিমের অভিযানে গত বুধবার নওয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে মোঃ সাগর কাজী নামের একজনকে আটক করা হয়।মো সাগর কাজী উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ রোড়ের মধ্যপাড়া এলাকার মৃত. মহসিন কাজীর ছেলে। আটককৃত আসামী সাগরের দেয়া তথ্যমতে,ঘটনার সাথে জড়িত উপজেলার ধোপাদী গ্রামের বাবু শেখের ছেলে মো. আল আমিন শেখ(২৫) ও রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মো. রনি ব্যাপারী (৩২) দেরকে আটক করা হয়। এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ঘটনার সূত্র ধরে তথ্য প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে, আধিপত্য বিস্তার ও ক্ষমতার পালাবদলে হত্যা করা হয় যুবলীগ নেতা মুরাদকে। উল্লেখ্য গত ১১ ফেব্রæয়ারি রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে নিহত মুরাদ নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরতর আহত মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।