শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল বাজারে আগুন পুড়লো ১০ দোকান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি  হয়েছে । বৃহস্পতিবার (১৪মার্চ) রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌরবাজারের স্বর্ণপট্রিতে এ অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের  দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের  হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আগুনে আমার দোকানসহ ১০ ব্যবস্থা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এই আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল বা কী পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।