শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

৭১দিনে পবিত্র কুরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
মাত্র ৭১দিনে ৩০পারা পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা, মো. নজরুল ইসলাম ও মোছা. নাসিমা আক্তার দম্পতির ৯বছর বয়সী মেধাবী ছেলে আবীর ইসলাম নাফিস।
জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩সালের ডিসেম্বর মাসে; জামতৈল দারুল কোরআন মাদরাসা থেকে মাত্র ১৬দিনে নাজেরা সম্পন্ন করেন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন হতে সেখানেই হিফজ পড়া শুরু করেন। ১৫দিন মাদরাসায় থাকা অবস্থায় শারীরিক নানা অসুস্থতা দেখা দিলে, বাসায় ফিরে জামতৈল দারুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন এবং গোপালপুরের বারিধারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাসুদুর রহমানের তত্ত্বাবধানে, মার্চের ১২তারিখ প্রথম রমজানের দিন ৩০পারা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে হিফজ সম্পন্ন করেন।
নূরানী মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র অত্যন্ত মেধাবী আবীর ইসলাম নাফিস ২০২৩সালে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম অধীনে ৩য় শ্রেনীর পরিক্ষায় সারাদেশের ৬লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৭ম স্থানে উত্তীর্ণ হন। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর নূরানী বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন।
তার পিতা মো. নজরুল ইসলাম নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা মোছা. নাসিমা আক্তার গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক।
জামতৈল দারুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন বলেন, নাফিসকে যেদিন আমার কাছে নিয়ে আসা হয়, সেদিন ওর মেধা দেখে মুগ্ধ হই। ওর মেধা সবার চাইতে ভিন্ন, ওর মেধার দ্বারা একদিন সারাদেশে সুনাম কুড়াবে।
গোপালপুরের বারিধারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাসুদুর রহমান রহমান বলেন, ওর তীক্ষ্ণ মেধাশক্তির প্রতি আমাদের আস্থা ছিল। ওর মেধায় মুগ্ধ হয়ে সকাল ও সন্ধ্যায় আমরা ২জন ওস্তাদ নিয়মিত বাসায় এসে পড়াতাম। মাত্র ৭১দিনে পবিত্র কুরআন মুখস্থ করে আমাদের অবাক করে দিয়েছে।
মাতা মোছা. নাসিমা আক্তার বলেন, আমার ছেলে পড়াশোনায় সবার চাইতে ভিন্ন। ওর মোবাইল গেমসের আসক্তি নেই, তবে সাধারণ খেলাধুলায় পারদর্শী। এই বয়সে বই পড়ায় ব্যাপক পটু। ধর্মীয় বই পড়া ও ধর্মীয় ইতিহাস জানার প্রতি ওর আগ্রহ বেশি।
পিতা মো. নজরুল ইসলাম নলিন বলেন, আমার ছেলে যেহেতু দ্রুততম সময় মাত্র ৭১দিনে পবিত্র কুরআন মুখস্থ করতে পেরেছে, ভবিষ্যতে একজন বড় মাপের আলেম বানানোর ইচ্ছা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।